সিলেটে এমপি-মেয়রসহ ৮৮ জনের নামে মামলা

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

সিলেটে এমপি-মেয়রসহ ৮৮ জনের নামে মামলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের অব্যাহত আছে।

 

গত রোববার (২২ সেপ্টেম্বর) মহানগর পুলিশের শাহপরাণ থানায় মামলা (নং২৬(০৯)২৪) দায়ের করেছেন নগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকার মো. আব্দুস সালাম। তিনি হচ্ছে ২১নং ওয়ার্ড বিএনপি নেতা। মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

 

Manual1 Ad Code

এদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সাথে জড়িত। রয়েছেন বরখাস্তকৃত সিটি মেয়র আনোয়ারুজ্জামানসহ একাধিক বর্তমান কাউন্সিলর।

 

Manual2 Ad Code

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিন, আনোয়ারুজ্জামানের পিএস সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, দেলোয়ার হোসেন রাহি, হাবিবুর রহমান হাবিব, ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ওয়াহিদুর রহমান, কাওসার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মনিন্দ্র রঞ্জন দে, আফজল, সৈয়দ নাহিদ রহমান, শামীম ইকবাল, সাদিকুর রহমান আজলা, ছয়েফ খান প্রমুখ।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code