নবীগঞ্জে ঘুমিয়ে থাকা ৪ মাসের শিশুর মরদেহ মিলল পুকুরে!

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

নবীগঞ্জে ঘুমিয়ে থাকা ৪ মাসের শিশুর মরদেহ মিলল পুকুরে!

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে পুকুর থেকে চার মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা। কিন্তু ঘরের বিছানায় ঘুমিয়ে থাকা ছোট শিশু কীভাবে পুকুরে গেল তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ওই গ্রামের ওমান প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী মিনারা আক্তার সকাল সাড়ে ৬টার দিকে তার চার মাসের কন্যা শিশু মাহমুদা আক্তার মীমকে বিছানায় রেখে রান্না করার জন্য যান। রান্না শেষে এসে দেখেন বিছানায় মীম নেই। এর কিছুক্ষণ পর দেখতে পান বাড়ির পেছনে পুকুরে শিশুটির মরদেহ ভাসছে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে বিষয়টি অবগত করা হয় থানা পুলিশকে।

Manual2 Ad Code

 

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

এদিকে চার মাসের ঘুমন্ত শিশু মীম কীভাবে পুকুরে গেল বা কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কি না তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চলছে নানান আলোচনা ও সমালোচনা।

 

নিহত শিশুর মা মিনারা আক্তার জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাচ্চাকে বিছানায় রেখে রান্না করতে যান। রান্না শেষে এসে ফিরে দেখন তার বাচ্চা বিছানায় নেই। পরে বাড়ির পেছেনে পুকুরে মরদেহ ভাসতে দেখেন তিনি।

 

স্থানীয় ইউপি সদস্য সফি মিয়া বলেন, মীম আক্তার চার মাসের শিশু। সে বিছানা থেকে নিচে পড়তে পারে। কিন্তু পুকুরে কীভাবে গেল বিষয়টি সন্দেহজনক।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন জানান, চরগাঁও গ্রামে চার মাসের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে পুকুরের পানি থেকে। বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এনএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code