দেশে নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি : জামায়াত

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

দেশে নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি : জামায়াত

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

 

শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

 

Manual1 Ad Code

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে জানিয়ে জামায়াত আমীর বলেন, এ সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন।

 

জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। ৯ তারিখে নির্বাচন নিয়ে জামায়াতের প্রস্তাবনা তুলে ধরা হবে। একটা রোডম্যাপ হবে সংস্কারের। আরেকটি নির্বাচনের। আর সরকার এবং জনগণ মিলে কাজ করলে চমৎকার দুর্গাপূজা হবে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

 

ডা. শফিকুর রহমান বলেন, গত ৩টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে। কী কী মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি।

Manual5 Ad Code

 

জামায়াত আমির বলেন, জনগণ এবং সরকার একসঙ্গে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি, বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ-বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে।

 

জামায়েতের আমির আরও বলেন, জামায়াত সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছে। একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন।

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code