সীমান্তে হিন্দু-মুসলিম বিবেচনা করে না ভারত : রিজভী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

সীমান্তে হিন্দু-মুসলিম বিবেচনা করে না ভারত : রিজভী

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
শেখ হাসিনার মাথা ভারতের দিকে নতজানু করে রাখতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সার্বভৌমত্বের পক্ষে মাথা তুলতো না। এখন তো হাসিনা নেই, জনগণের সরকার ক্ষমতায়।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশী দেশ ভারত সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। কিন্তু সরকার কোনও প্রতিবাদ করেনি, বিবৃতি দেয়নি।

 

রোববার (৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে খাগটেকা বাজারে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

Manual8 Ad Code

রিজভী বলেন, বিভিন্ন ধর্মের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হিন্দু কেউ আহত বা নিহত হলে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশ হিন্দুর ওপর আক্রমণ বলে প্রচার করে। কিন্তু ভারত সীমান্তে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান বিবেচনা করে না। তারা সীমান্তে যে কাউকে হত্যা করে। তাদের টার্গেট বাংলাদেশি মানুষ। ওরা ফেলানীকে যেভাবে ঝুলিয়েছে, সেভাবে স্বর্ণাকেও মেরেছে। আরও একজন হিন্দুকে মেরেছে। সীমান্তকে শান্তিপূর্ণ সীমান্ত তৈরির আহ্বান জানালেও ভারত শোনেনি। হাসিনার পতনের পর ভারত আরও আগ্রাসী হয়ে উঠেছে। সীমান্ত রক্তাক্ত করছে, সহিংসতা হচ্ছে।

 

Manual4 Ad Code

তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর ড. ইউনূসের সরকার দায়িত্ব নিয়েছে। তাদের ওপরে জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। কিন্তু সীমান্তে হত্যার বিষয়ে আপনারা উদাসীন কেন? কিশোরীকে হত্যার বিষয়ে কোনও কথা নেই কেন? এ প্রশ্ন দেশের মানুষের মুখে মুখে।

 

Manual8 Ad Code

দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, লুটপাটের সরকারের দোসরদের বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করছেন। ওরা আপনাদের সফল হতে দেবে না। ওরা নানা চক্রান্ত করে যাচ্ছে। সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মা কষ্ট পাবে।

 

তিনি বলেন, খালেদা জিয়াকে বারবার দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, কিন্তু তিনি মাথা নত করেননি।

 

সভা শেষে তিনি বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা দেন।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code