সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আওয়ামী লাগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবের হোসেনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, সাবেক এই মন্ত্রীর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

Manual1 Ad Code

তিনি বলেন, গ্রেপ্তারের পর সাবের হোসেন চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ছিলেন ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। গত ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনে একই আসন থেকে এমপি হওয়ার পর দ্বাদশ সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব পান।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code