সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় র্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ফতারকৃত আশিকুর রহমান আশিক (২২) ময়মনসিংহ ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে ও শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, অমিত শাহ (২৮) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মস্তলা গ্রামের সুশীল সাহার ছেলে ও সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গ্রেফতার শাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি