সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ গ্রেপ্তার হয়েছেন। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ওয়ায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ইমরান আহমেদ সিলেট-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে তাকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আর গত ৭ জানুয়ারির নির্বাচনে বিজয়ী হলেও মন্ত্রিসভায় ঠাঁই পাননি।
গত ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় আলতাফ খান নামে এক ভুক্তভোগী ইমরান আহমেদসহ ১০৩ জনের নামে মানবপাচারের অভিযোগে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি