বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বাফুফে সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। অন্য পদগুলোর জন্য ভোট গননা চলছে।

Manual7 Ad Code

 

নির্বাচন হয়েছে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাফুফের নির্বাচনে সভাপতি পদে এবারই এত বড় ব্যবধানে জিতলেন কেউ।

 

১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি। নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

গোলাম মোস্তফা, এস এ সুলতান ও কাজী সালাউদ্দিনের পর তাবিথ হলেন নির্বাচিত সভাপতি। এছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে আরও ১৩ জন মনোনীত প্রার্থী হয়ে সভাপতির পদে আসীন ছিলেন।

 

সালাউদ্দিনের আমলে এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে চার ভোটে হেরে যান তিনি।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code