র‌্যাব’র অভিযানে সিলেটে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

র‌্যাব’র অভিযানে সিলেটে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Manual5 Ad Code

ফখরুল ইসলাম সাইস্তা ও মাহতাব উদ্দিন জেবুল। ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক :
সিলেটে পৃথক অভিযানে মোগলাবাজার ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাপীড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

সোমবার (২৮ অক্টোবর ও রোববার (২৭ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল। তারা দুজনই উপজেলা আওয়ামী লীগ নেতা।

Manual2 Ad Code

 

র‌্যাব জানায়, সোমবার দুপুরে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করা হয়। আর রোববার র‌্যাব গ্রেফতার করে লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলকে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামী ছিলেন। তাকে ইউপি কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

গোলাপগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের বলেন, তাকে র‍্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করার পর সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code