কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রাজধানী মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রয়াত কূটনীতিক সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Manual2 Ad Code

 

সাবিহ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে শনিবার এই স্মরণসভার আয়োজন করা হয়।

 

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা। এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। যেটা কোনো ইস্যুই নয়, সেই ইস্যুকে সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।

 

Manual3 Ad Code

২০২২ সালের ৩১ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবিহউদ্দিন আহমেদ। ২০০১ সালে খালেদা জিয়ার শাসনামলে সাবিহউদ্দিন আহমেদ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।

 

প্রয়াত কূটনীতিকের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, সাবিহসহ আমরা যারা ছাত্ররাজনীতি শুরু করেছিলাম; আমাদের একটা লক্ষ্য ছিলো এই সমাজটাকে পরিবর্তন করব, বদলে দেবো। সেটা সেই সময় সম্ভব হয়নি। তবে সরকারি চাকরিতে গেলেও সাবিহ কখনো সেই লক্ষ্য থেকে সরে যায়নি। সাবিহ যেখানেই ছিল সেখানেই দেশের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন।

 

শেখ হাসিনার শাসনমালে সাবিহ উদ্দিন সরকারের রোষানলে নির্যাতিত হওয়ার ঘটনা তুলে ধরেন মির্জা ফখরুল। বলেন, ওই সময়ে তার ওপরে প্রচণ্ড আক্রমণও হয়েছিলো। রিয়াজ রহমানের গুলি লেগেছিলো, সাবিহ উদ্দিন আহমেদের গাড়িটা পুড়িয়ে দিয়েছিলো। তার ওপর আক্রমণ হয়েছিলো। এই সময়গুলো আমরা পার করেছি। তার চলে যাওয়াটা আমাদের জন্য কষ্টকর। আমরা যারা একসঙ্গে ছিলাম তাদের কাছে এটা বেদনার।

Manual2 Ad Code

 

সাবিহ উদ্দিন প্রকৃত জাতীয়তাবাদী ছিলেন মন্তব্য করে সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশ ও জনগণের প্রশ্নে তিনি কোনো আপোস করেননি। এমন মানুষ পাওয়া দুষ্কর। আমরা হারিয়েছি, সাবিহ উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সবুজসহ আরও অনেককে। তাদের মধ্যে সাবিহ অনন্য। আমরা তার পরিবারের জন্য দোয়া করি।

 

প্রয়াত সাবিহ উদ্দিন বর্ণাঢ্য কর্মজীবনের ওপরে স্মৃতিচারণ করেন প্রবীণ সম্পাদক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদসহ অবসরপ্রাপ্ত কূটনীতিক, ব্যাংকার, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার নাগরিকরা।

Manual4 Ad Code

 

প্রয়াত সাবিহ উদ্দিনের সহধর্মিনী রওনক আহমেদ, ছেলে সাইয়াব আহমেদ, বিএনপি মহাসচিবের সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিকট স্বজনরাও উপস্থিত ছিলেন স্মরণ সভায়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code