জগন্নাথপুরে মসজিদ কমিটি নিয়ে অতর্কিত হামলা, নিহত ১

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

জগন্নাথপুরে মসজিদ কমিটি নিয়ে অতর্কিত হামলা, নিহত ১

Manual1 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের মসজিদ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট নিয়ে অতর্কিত হামলা একজন নিহত হয়েছে। আহত কয়েক জনকে আশংকা জনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১২নভেম্বর) হযরত শাহজালাল জামে মসজিদ ও মরহুম হাজী মো. খুশি মিয়া হিফজ শাখার পরিচালনা কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করাকে কেন্দ্র করে বাগময়না, তাজপুর গ্রামের মোল্লা আব্দুল আজিরের নেতৃত্বে আব্দুল কাছ, রশিদ উল্লা, মজিদ মিয়া সহ প্রায় ৩ শতাদিক লোক জড়ো হয়ে দেশিয় অস্ত্র নিয়ে অপর পক্ষের সুজাত উল্লাহের লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে।

 

Manual7 Ad Code

আত্নরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুললে প্রায় এক ঘন্টা ব্যাপী সংর্ঘষে আমান উল্লাহের ছেলে সুজাত উল্লা (৮০), সুজাত উল্লাহের ছেলে সেফুল মিয়া (৪০), রেকুল মিয়া, সেকুল মিয়া, সেজল মিয়া, জাবেদ মিয়া, আব্দুল আমিন, মমিন মিয়া, তছর মিয়া, টুনু মিয়া, মামুন মিয়া, শামিম মিয়া, ইমন মিয়া, রিনা বেগম, আব্দুল মহিম, কাজল মিয়া, নোয়াগাঁও নোয়াপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে শাহেদ মিয়া সহ প্রায় ২০ জন আহত হয়েছে। মোল্লা আব্দুল আজিরের পক্ষের মজিদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া আহত হয়েছে।

 

Manual7 Ad Code

গুরুতর আহত সুজাত উল্লাহকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। এ সংর্ঘষ থামাতে শালিসি ব্যাক্তি হাফিজ উদ্দিন, ফারুক মিয়া, হাফিজ শামিম মিয়া, জামান উল্লাহ মুক্তার, আব্দুল নুর মিয়া, খালেদ মিয়া সহ আরো অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই সজিব মিয়া নেতৃত্বে প্রায় ২০জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংর্ঘষ নিয়ন্ত্রনে আনেন।

Manual2 Ad Code

 

এ ব্যাপারে গুরুতর আহমদ সেকুল মিয়া বলেন, মসজিদ কমিটি ফেসবুকে পোষ্ট নিয়ে মোল্লা আব্দুল আজিরের নেতৃত্বে আব্দুল কাছ, রশিদ উল্লা, মজিদ মিয়া সহ একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় এ হামলায় আমার বাবা নিহত হয়েছে। আমার বড় ভাই সেফুল মিয়া, আমি সহ আমরা সকল ভাই গুরুতর আহত হয়েছি। আমার ভাইদের অবস্তা আশংকা জনক আমাদের সিলেট নিয়ে যাওয়া হচ্ছে।

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, মসজিদ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে পোস্টমর্টেম এর জন্য সুনামগঞ্জ পাঠানোর পক্রিয়া চলছে। এখনো কোন অভিযোগ পাই নাই।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code