কানাইঘাটে শ্বশুর বাড়ির গাছের ডালে ঝুলছিল জামাইয়ের মরদেহ

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

কানাইঘাটে শ্বশুর বাড়ির গাছের ডালে ঝুলছিল জামাইয়ের মরদেহ

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে শ্বশুর বাড়িতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জুবায়ের আহমদ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল সরুফৌদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

নিহত জুবায়ের আহমদ পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবদুল বারীর ছেলে।

 

স্থানীয়রা জানান, আনুমানিক তিন বছর আগে নিহত জুবায়ের আহমদের সঙ্গে বিয়ে হয় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের হুসন আহমদ উরফে ফেড়াইর মেয়ের। বুধবার ভোরে ফজরের নামাজের ওজু করতে গেলে জুবায়েরের শাশুড়ী একটি গাছের সঙ্গে জামাইর ঝুলন্ত মরদেহ দেখে বাড়ির লোকজনকে জানান। পরে এলাকাবাসী পুলিশকে জানালে তাঁরা লাশ উদ্ধার করে।

 

Manual2 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code