সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

সিলেট-তামাবিল মহাসড়কে বাস চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদিকুর রহমান সাদিক নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Manual8 Ad Code

 

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়কস্থ নতুন গ্যাস ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত সাদিকুর রহমান (৪২) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি পশ্চিম চটি গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি কৃৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। আহত অপর ব্যক্তির নাম মাসুম আহমদ। তাঁর পুরো পরিচয় জানা সম্ভব হয়নি।

Manual3 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি ব্যাংক চতুল বাজার শাখা থেকে সাদিক ও মাসুম বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছা মাত্র জাফলংগামী যাত্রীবাহী পান্না এন্টারপ্রাইজ গেইটলক সিটিং সার্ভিস বাসের (সিলেট মেট্রো- ব-১১-০০০৩) সাথে সিলেটগামী মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদিকুর রহমানের মৃত্যু হয়। গুরুত্বর আহত মাসুমকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।

Manual5 Ad Code

 

এ ঘটনায় উত্তেজিত জনতা হরিপুর বাজারে কিছু সময়ে রাস্তা অবরোধ করে রাখেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

 

জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

 

(সুরমামেইল/জেআই)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code