সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেফতার

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর গ্রেফতার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র‍্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual4 Ad Code

এরআগে বুধবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের সাবেক এই কাউন্সিলরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গ্রেফতারকৃত মতিউর (৫০) দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর ছেলে।

Manual4 Ad Code

 

গ্রেফতার হওয়া মতিউর রহমানের বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সিলেট কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা (নং ৩৪ (১০)’২৪) রয়েছে। ওই মামলায় পলাতক ছিলেন তিনি।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code