সাংবাদিক তুরাব হত্যা: গ্রেপ্তার পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

সাংবাদিক তুরাব হত্যা: গ্রেপ্তার পুলিশ সদস্য ৫ দিনের রিমান্ডে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিলেটে গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

Manual8 Ad Code

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উজ্জ্বল সিনহাকে তোলা হলে তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহাকে।

 

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এ টি এম তুরাব। এ হত্যা মামলা তদন্তে ঘটনাস্থল পরিদর্শনের মধ্যদিয়ে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Manual3 Ad Code

 

পিবিআই সিলেটের একটি টিম গত বুধবার (৯ নভেম্বর) বিকেলে সিলেট মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় গুলি লেগে তুরাবের আহত হওয়ার জায়গাটি পরিদর্শন করে।

 

এর আগে আদালতের নির্দেশে গত মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মামলার নথিপত্র কোতোয়ালি থানা পুলিশ পিবিআইকে বুঝিয়ে দেয়।

 

Manual5 Ad Code

সোমবার আসামির রিমান্ড মঞ্জুর হওয়ার পর পিবিআই এর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন জানান, আমরা দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি। এ ঘটনায় একজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর প্রচেষ্টা চালাচ্ছে পিবিআই।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code