শাহপারনে সাড়ে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

শাহপারনে সাড়ে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে শাহপরান থানা পুুলিশ।

 

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual8 Ad Code

এরআগে শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপারন থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে ভারতীয় পণ্য ভর্তি কাভার্ড ভ্যানটিকে করা হয়।

 

এরপর তল্লাশি চালিয়ে সর্বোমোট ৬৫ লক্ষ ৪৮ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রীসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এসময় ভ্যানের ড্রাইভার ও হেল্পারকেও আটক করা হয়। তারা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার ছুরিচালন গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. হৃদয় (২২) ও বুলুয়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২২)।

 

জিজ্ঞসাবাদের তারা স্বীকার করেছে যে, জব্দকৃত মালামালের মালিক জৈন্তাপুর থানার হরিপুরের একলাস, আবুল চৌধুরী ও হেমু হাউদপাড়ার আব্দুল খালিক।

 

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code