সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ :
বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সোমবার (২৫ নভেম্বর) আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক নির্জন কুমার মিত্র ওই জামিন মঞ্জুর করেন।
আদালতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
সোমবার দুপুরে মামলায় জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। তিনি জানান, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ।
প্রসঙ্গত, গেল ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।
এই মামলায় আদালতে এ মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় জেলা কারাগারে ২ মাস কারাবাসের পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
(সুরমামেইল/এইচএসএ)
Design and developed by ওয়েব হোম বিডি