জৈন্তাপুরে দুই সহযোগীসহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান আটক, বিদেশী মদ উদ্ধার

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

জৈন্তাপুরে দুই সহযোগীসহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান আটক, বিদেশী মদ উদ্ধার

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে দুই সহযোগীসহ হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

 

Manual5 Ad Code

আটক অন্যরা হলেন- নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১) ও চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)।

Manual2 Ad Code

 

আটক হাবিবুর রহমান বর্তমানে সিলেট নগরীর মেজরটিলা মুগিরপাড়া এলাকায় বসবাস করেন।

Manual7 Ad Code

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কের ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে অভিযান চালায়। এসময় একটি কালো রংয়ের প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) থামিয়ে তল্লাশী চালিয়ে তিন বোতল বিদেশী ব্রান্ডের মদ উদ্ধার করা হয়।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, তিনজনকে আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে মঙ্গলবার তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code