জামিন পেয়ে ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ আটক ৪

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

জামিন পেয়ে ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ আটক ৪

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে দুইদিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে পাঠালে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারো ভারতে যাওয়ার চেষ্টাকালে ওই চারজনকে ফের আটক করেছে বিজিবি।

 

শনিবার (৩০ নভেম্বর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন।

Manual7 Ad Code

 

তিনি জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

 

Manual6 Ad Code

তিনি আরো জানান, শুক্রবার সকালে ওই ৮ জনকে আদালতে পাঠায় পুলিশ। তাদেরকে আদালতে তোলার পর বিচারক লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তালহাকে (২) জামিন দেন। বাকি চারজনকে কারাগারে পাঠান।

Manual1 Ad Code

 

এদিকে, জামিন পেয়ে রাতেই ওই চারজন আবারো লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাদেরকে ফের আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

 

কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটকৃত ২ শিশু ও ২ নারীকে আদালতে পাঠানো হয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code