কোম্পানীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষ, আহত আরও অর্ধশতাধিক

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

কোম্পানীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষ, আহত আরও অর্ধশতাধিক

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে চার ঘন্টাব্যাপী সংঘর্ষের পর মাইকে ঘোষণা দিয়ে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ।

Manual2 Ad Code

 

রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার থানা বাজার পয়েন্ট তিন গ্রামের মানুষ দেশীয় অস্ত্র হাতে সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ান। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যর্থ হওয়ার পর বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফের তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭০ জন।



এরআগে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টা থেকে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার থানাবাজার এলাকার একটি দোকানে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুই ব্যক্তির তর্কবিতর্ক হয়। পরে দুজনের পক্ষ-বিপক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। এতে দুপক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন বলে জানা যায়।

রাতের সংঘর্ষের পর আজ (রোববার) সকাল থেকে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে দুটি পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, শনিবার রাতে কোম্পানীগঞ্জে একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত চলে। এ সময় বেশকিছু দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হন অন্তত অর্ধশত মানুষ। রাতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানায়, রোববার সকালে ফের মাইকে ঘোষণা দিয়ে কোম্পানীগঞ্জ থানা সদর, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজন একে অপরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। একইসঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষ। এতে আহত হন আরও অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। বেলা দেড়টার দিকে সিলেট থেকে সেনাবাহিনী ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Manual5 Ad Code

সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ২ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল।

Manual6 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code