সিলেটে সোয়া কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

সিলেটে সোয়া কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় সোয়া কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানের পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।

 

Manual2 Ad Code

বিজিবি জানায়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, সোনারহাট এবং সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা বিওপির টহলদল অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসা কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ জব্দ করে।

Manual3 Ad Code

 

জব্দকৃত পশুসহ অন্যান্য পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual4 Ad Code

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code