এইচএসসিতে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

এইচএসসিতে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
চলতি বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। গত ২১ বছরের মধ্যে এটিই সিলেট শিক্ষা বোর্ডে সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৫ সালের পরীক্ষায় সর্বনিম্ন ৪৪.৪০ ভাগ পরীক্ষার্থী পাস করেছিল।

 

শনিবার (৩১ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন এ তথ্য জানান।

Manual7 Ad Code

 

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫২৮ জন। অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে ছিল। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।

Manual4 Ad Code

 

ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছে। সব মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। তবে সামগ্রিক পাসের হার গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

Manual8 Ad Code

 

জেলাভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ৩১ হাজার ২১৫ জন। সুনামগঞ্জ জেলার ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন, মৌলভীবাজার জেলার ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৭৩৯ জন এবং হবিগঞ্জ জেলার ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছিল। গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাসের হারের চিত্র সন্তোষজনক নয়।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code