প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে ‘ক্রীড়া ও সাংস্কৃতি’ নামে নতুন দুই বিষয়: ববি হাজ্জাজ

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে ‘ক্রীড়া ও সাংস্কৃতি’ নামে নতুন দুই বিষয়: ববি হাজ্জাজ

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষায় নতুন করে ‘ক্রীড়া ও সাংস্কৃতি’ নামে দুটি বিষয় যুক্ত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে এ দুটি বিষয় চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

Manual1 Ad Code

বুধবার (৪ নভেম্বর) বিকালে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘হবিগঞ্জ জেলাধীন স্কুল ও পাঠাগারসমূহে আনন্দ পাঠের আসর’ শীর্ষক পাঠচক্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

Manual5 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৫ নভেম্বরের মধ্যে সংযোজিত দুটি বই ছাড়া প্রাথমিকের সব পাঠ্যবই বিদ্যালয়ে পৌঁছে যাবে। আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হবে।

Manual8 Ad Code

 

সিলেট বিভাগে শিক্ষার হার তুলনামূলক পিছিয়ে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিশুর সংখ্যা কম। তবে আট বছর বয়সেও যারা প্রাথমিক শিক্ষায় আসতে পারেনি, তাদের জন্য ‘আলো’ নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিশেষ ব্যবস্থায় ভাষা ও গণিত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সাক্ষরতা অর্জনের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Manual7 Ad Code

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস ও জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন প্রমুখ।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code