মানিক পশারীর জানাজায় বাধা: প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

মানিক পশারীর জানাজায় বাধা: প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

Manual8 Ad Code

সিলেট:
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় জিন্দাবাজারস্থ সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সহিদ খাঁন, জেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: সুরুজ আলী, মহানগরের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মনাফ খাঁন, জেলা যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মছদ্দর আলী, জেলার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: খালিক উদ্দিন, মহানগরের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: জমির উদ্দিন, জেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম, মহানগরের সদস্য বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাম মিয়া, জকিগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সিলেট সদর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, কানাইঘাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছানাওর আলী, গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার আহ্বায়ক আসলাম খান স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, জগলু হোসেন,মিলাদ হোসেন, সদস্য সচিব নূর মোহাম্মদ খান তাইফুর, সদস্য মো: জাবেল আহমেদ, ইন্দ্র ভূষণ দাস বিপ্লব, মো: আতাউর রহমান, মাহফুজ আহমেদ রাজু, সাইদুর রহমান এপলু,হাব্বিুর রহমান হাবিব, সেলিম আহমেদ, মতিউর রহমান রাজা, দুলাল আহমেদ দুলাল, সাইফুল ইসলাম উজ্জ্বল, সাইদুল ইসলাম, মুমিন আহমেদ, মহিউদ্দিন, ফিরোজুল হক, শাপলা বেগম, শ্যামল দেবনাথ, সিলেট মহানগরের আহ্বায়ক প্রাণেশ দেব, যুগ্ম আহ্হ্বায়ক জামিল আহমেদ, মো: হাসান, কাউছার হোসেন খান, সদস্য সচিব, মো: সুহেল আহম্মাদ, সদস্য মনজুর হাসান মিশু, কবির হোসেন, মো: শাহ আলম, লিয়াকত মিয়া, রাহুল সেনদ্বীপ, ছাব্বির আহমেদ স্বাদী, দীপজল পাত্র, মো: শহিদ উল্লাহ, মো: দেলোয়ার হোসেন, মির্জা আবুল হাসিম অভী, শামসুল হক, মো: আব্দুল করিম, মো: রমজান আলী, সোয়েল আহমেদ, জ্যোতি বেগম, সাগর চন্দ্র দাস প্রমুখ।

 

Manual8 Ad Code

মানববন্ধন শেষে কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায় ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও অপমানজনক। বক্তারা সারা দেশে মুক্তিযোদ্ধাদের ওপর ঘটে যাওয়া যেকোনো অন্যায়, অবিচার ও হয়রানির অবসান এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code