অন্তর্বর্তী সরকারের কেউ রাজনীতি করে না, নির্বাচনও করবে না: উপদেষ্টা সাখাওয়াত

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

অন্তর্বর্তী সরকারের কেউ রাজনীতি করে না, নির্বাচনও করবে না: উপদেষ্টা সাখাওয়াত

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
কেউ নির্বাচন করতে চাইলে উপদেষ্টা থেকে বেরিয়ে রাজনৈতিক দলে যেতে হবে। ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রাজনীতি করে না। তাই কেউ নির্বাচনও করবে না।

Manual6 Ad Code

 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি একথা বলেন।



উপদেষ্টা বলেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা রয়েছে সেটি কীভাবে সমাধান হবে এটা একটা বিষয়। তবে এখনো এ বিষয়ে হাত দেবে না বর্তমান সরকার।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এর আগে বেলা ১১টায় তামাবিল স্থলবন্দরে পৌঁছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি স্থলবন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন।

Manual5 Ad Code

 

এসময় স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(সুরমামেইল/এনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code