অপ-প্রচারের প্রতিবাদে কানাইঘাটে যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

অপ-প্রচারের প্রতিবাদে কানাইঘাটে যুবদল নেতার সংবাদ সম্মেলন

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
নানা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিলেট জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চড়িপাড়া গ্রামের মৃত গোলাম আকবরের পুত্র ব্যাবসায়ী গিয়াস উদ্দিন।

 

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় কানাইঘাট উপজেলা রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে গিয়াস উদ্দিন বলেন, তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলেও পেশায় একজন ব্যবসায়ী। কানাইঘাটের লোভাছড়া পাথর যখন নিলাম দেয়া হয়, তখন তিনি পিয়াস এন্টারপ্রাইজের কাছ থেকে ৩০ হাজার ঘনফুট পাথর ক্রয় করেন। ক্রয়কৃত পাথরের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে কানাইঘাটের দিঘীরপাড় ইউপির কাজিরগাম জয়ফৌদ গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র সড়কের বাজারের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য কয়সর আহমদের কাছে মোট ১৩ হাজার ঘনফুট পাথর ১২ লক্ষ ৮৮ হাজার টাকায় বিক্রি করেন।

 

Manual2 Ad Code

এতে কয়ছর আহমদ নগদ ২লক্ষ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১০ লক্ষ ৮৮ হাজার টাকা বকেয়া থাকে। যা পরবর্তী নির্ধারিত সময়ে দেবার কথা হয়।

Manual6 Ad Code

 

কিন্তু পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে কয়ছর আহমদ অবশিষ্ট টাকা পরিশোধ না করায় আমি সড়কের বাজারে গিয়ে স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হই। এতে আমি কোন প্রতিকার না পেয়ে কানাইঘাট থানায় এসে গত ২ অক্টোবর কয়ছর আহমদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি। যা বর্তমানে তদন্তাধিন অবস্থায় রয়েছে।

Manual5 Ad Code

 

সংবাদ সম্মেলনে যুবদল নেতা গিয়াস উদ্দিন আরো বলেন, চতুর কয়ছর আহমদ আমার পাথর বিক্রির টাকা আত্মসাৎ’র উদ্যেশ্যে সম্প্রতি আমার বিরুদ্ধে ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে, আমি নাকি তাকে রাজনীতি মামলার আসামী করেছি এবং তার নাম মামলা থেকে বাদ দেবার জন্য এফিডেভিটের মাধ্যমে ৫লক্ষ টাকা দাবী করেছি, যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্যেশ্যপ্রণোদিত। কয়ছর মেম্বার আমাকে রাজনৈতিক ভাবে আমাকে কুলষিত করতে এবং আমার পাওনা টাকা আত্মসাৎ করতে এমন অপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ কয়ছর আহমদ সড়কের বাজার এলাকার একজন চিহিৃত অপরাধী। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক। আওয়ামীলীগের শাসন আমলে সে এলাকায় বিএনপির নেতাকর্মীদের টর্চারশেলের মাধ্যমে নির্যাতন করেছে। কয়ছর মেম্বারের বিরুদ্ধে নির্যাতন, অপহরণ, বলৎকার সহ অসামাজিক কার্যকলাপের দায়ের বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

এসব মামলায় একাধিকবার সে কারাবরণ করেছে। ৫ আগস্টের পর সে আত্মগোপনে থাকলেও বর্তমানে অদৃশ্য শক্তির ছত্রছায়ায় সড়কের বাজারে স্থানীয় আওয়ামীলীগকে সংগঠিত করা সহ নানা অপরাধের সাথে আবারো জড়িয়ে পড়েছে, সংবাদ সম্মেলনে এমনটাই দাবী করেন যুবদল নেতা গিয়াস উদ্দিন।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code