মৌলভীবাজারে শ্যালিকাকে খুনের দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

মৌলভীবাজারে শ্যালিকাকে খুনের দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কুলাউড়া উপজেলায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন।

 

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন চৌধুরী জানান, এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।

Manual8 Ad Code

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তার ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সালাউদ্দিন। আসামি পলাতক রয়েছে।

Manual7 Ad Code

 

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে আদালত সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code