আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় সিলেটে বইমেলা বাতিল

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় সিলেটে বইমেলা বাতিল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শেষ মুহূর্তে এসে সিলেটে সপ্তাহব্যাপী বইমেলার অনুমোদন বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

আজ (শুক্রবার) থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বইমেলার উদ্বোধন করার কথা ছিল। সকল প্রস্তুতির শেষ পর্যায়ে এসে হঠাৎ আইন-শৃঙ্খলাবাহিনীর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে আয়োজক সংগঠন ‘প্রকাশক পরিষদ’।

 

এদিকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার শঙ্কার বিষয়টি স্পষ্ট করা না হলেও মেলায় অংশ নেওয়া কয়েকজন প্রকাশকের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেলা বন্ধের দাবিতে প্রচারণা চালাচ্ছিল একটি পক্ষ।

 

আয়োজক সংগঠন জানিয়েছে, মেলার সব প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু মেলা শুরুর প্রায় ১৫-১৬ ঘন্টা আগে এসে অনুমোদন বাতিল করেছে পুলিশ। এতে তিন-চার লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

 

আয়োজকরা জানান, পুলিশের অনুমতি পাওয়ার পর শহীদ মিনার প্রাঙ্গণে স্টল নির্মাণ, সাজসজ্জা এবং অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষ করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানও সিলেটে এসে পৌঁছেছে।

 

তাদের দাবি, এ সিদ্ধান্তের কারণে তাদের প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হতে পারে। মেলার জন্য স্টল নির্মাণ, প্রচারণা, সাউন্ড সিস্টেম বুকিংসহ বিভিন্ন খাতে মেলা শুরুর আগেই কিছু ব্যয় করা হয়েছিল। এছাড়া শহরজুড়ে গত দুই-তিনদিন ধরে মাইকিং ও ফেস্টুন লাগানোও সম্পন্ন হয়েছিল।

 

এ বিষয়ে প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বলেন, মেলা স্থগিতের পেছনে একটি পক্ষের অভিযোগ কাজ করেছে। সিলেটের একটি গ্রুপ মেট্রোপলিটন পুলিশে একটি দরখাস্ত জমা দিয়েছে। যেখানে এই আয়োজক পরিষদের মধ্যে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ ব্যক্তিরা যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়।

 

সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘মেলার প্রাথমিক আয়োজন ও প্রচারণার পেছনে ইতোমধ্যে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। স্টল তৈরির কারিগরদের অগ্রিম টাকা পরিশোধ ও সাউন্ড সিস্টেম বুকিং দেওয়া হয়েছিল।’

 

তাছাড়া মেলার প্রচারণার জন্য গত কয়েক দিন ধরে পুরো শহরে মাইকিং ও কয়েকশ ফেস্টুন লাগানো হয়েছিল বলেও জানান সুফি সুফিয়ান।

 

Manual5 Ad Code

বইমেলা বাতিলের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার পূর্বে দেওয়া অনুমোদন বাতিল করা হয়েছে।’ তবে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code