আওয়ামী দোসরদের বিএনপির কমিটিতে জায়গা নেই : জিকে গউছ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

আওয়ামী দোসরদের বিএনপির কমিটিতে জায়গা নেই : জিকে গউছ

Manual7 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’এর নব-নির্বাচিত কমিটির প্রথম অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

 

বুধবার সকাল ১১টায় উপজেলায় ছালামত পুর হাজারী কমিটি সেন্টারে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

 

নবীগঞ্জ উপজেলা বিএনপির সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিতে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গৌছ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, হবিগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।

 

Manual5 Ad Code

বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, শাহ দ্বারা আলী, এড. জালাল আহমদ, উপজেলা যুবদলের সভাপতি মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া প্রমুখ প্রমুখ।

 

Manual6 Ad Code

বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে জি. কে. গৌছ বলেন, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দিবে।

 

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আমি চাই দলের মাঝে কোনও ফাটল থাকবে না। আমি মনেন করি সব সময় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, কেউ যদি ইচ্ছে করে কোন্দল মারামারি সৃষ্টি এর পরিনাম ভাল নয়। দলের জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়া জিয়া ছাড়া কেউ অপরিহায্য নয়। যারা বিগত দিনে আন্দোলনে ছিলেন না, জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করেননি। নৌকার পক্ষে কাজ করেছেন তারা দলের শুভাকাংখী নয়, তারা সুবিধাবাদী। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপর অমানবিক অন্যায় আচরণ করেছে। বিনা কারণে তাকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন। আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই। এবিষয়ে কোন আপস নেই, যতই শক্তিশালী হন না কেন!

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code