আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপরই নির্ভর করছিল বাংলাদেশের সুপার ফোর ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়ে দেওয়ায় এশিয়া কাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

 

বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠেছে। গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলাদেশ।

Manual2 Ad Code

 

টস হেরে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে শ্রীলঙ্কা সেই লক্ষ্য ৮ বল হাতে রেখে টপকেছে।

Manual2 Ad Code

 

এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে প্রথম পর্ব শেষ করেছে। বাংলাদেশের ৩ ম্যাচে সংগ্রহ ৪ পয়েন্ট।

 

Manual7 Ad Code

১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে পাওয়ার প্লেতে ওপেনার পাথুম নিসাঙ্কা (৬) ও কামিল মিশারার (৪) উইকেট হারালেও শুরু থেকে জয়ের মূল কারিগর ছিলেন ওপেনার কুশল মেন্ডিস। ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে জয়ের বন্দরে দলকে নিয়ে গেছেন তিনি। জয়ের পথে কুশল পেরেরাকে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৪৫ রান। পেরেরা ২০ বলে ২৮ রানে ফিরেছেন। তার পরও প্রান্ত আগলে ছিলেন মেন্ডিস। চারিথ আসালাঙ্কার সঙ্গে তার ২৭ রানের জুটি বেশিক্ষণ স্থায়ী না হলেও পরে কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৫২ রানের জুটিতে ১৮.৪ ওভারে নিশ্চিত করেন জয়।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code