ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৬

ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট করায় ৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে।

 

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর।

Manual5 Ad Code

 

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ খবর নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি।

Manual8 Ad Code

 

বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট তাদেরকে গ্রেপ্তার করে।

Manual5 Ad Code

 

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘ইরানের আগ্রাসনের পরবর্তী পরিস্থিতির ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা এসব ভিডিওতে ওই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।’

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।’ সূত্র: দ্য ডিসেন্ট

 

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code