উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

Manual3 Ad Code

মেইল ডেস্ক:
দুই দিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।

Manual7 Ad Code

 

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

 

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, চালুর পর প্রাথমিকভাবে প্রথম ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে।

 

Manual7 Ad Code

তিনি আরও জানান, কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ায় গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যায়। তবে পুনরায় উৎপাদন শুরু হওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলায় বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরবে এবং লোডশেডিং কমবে বলে আশা করা হচ্ছে।

 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি মূলত বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহকৃত কয়লার ওপর নির্ভরশীল। উল্লেখ্য, কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট (১২৫ মেগাওয়াট) ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে, যা সচল থাকাকালে গড়ে ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত।

 

Manual4 Ad Code

প্রথম ইউনিট চালু হওয়ায় এ অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code