একাত্তরের বিজয়কে নিজেদের বলে দাবি মোদির

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

একাত্তরের বিজয়কে নিজেদের বলে দাবি মোদির

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের (ভারতের) যুদ্ধ বলে দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে তার দেওয়া পোস্টে বাংলাদেশের নামই উল্লেখ করেননি তিনি।

Manual3 Ad Code

 

মোদির দাবি, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল।



সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এটি পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

Manual3 Ad Code

Manual8 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোস্ট।

Manual5 Ad Code


এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে আজ বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের নাম উল্লেখ না করে এড়িয়ে গেছেন তিনি।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code