এবার পিরের বাজারে যাত্রীবাহি বাসে মিললো ভারতীয় চিনির চালান

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

এবার পিরের বাজারে যাত্রীবাহি বাসে মিললো ভারতীয় চিনির চালান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-তামাবিল মহাসড়কের পিরেরবাজার থেকে যাত্রীবাহি বাস থেকে ৩৪ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় বাসটিও জব্দ করে থানায় নিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শহরতলীর পীরেরবাজারস্থ জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের থেকে ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গণমাধমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

 

এতে বলা হয়- পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনি সন্দেহে ‘দিবা মটরস’ (রেজিঃ নং-সিলেট-জ-১১-০৫২৩) নামে যাত্রীবাহি একটি বাস আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি তল্লাশি করে ৩৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। আটক করা হয় চিনি চোরাচালানে জড়িত তিনজনকে। এছাড়া চিনি পরিবহণের দায়ে জব্দ করা হয় যাত্রীবাহি বাসও।



গ্রেপ্তারকৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার থানা এলাকার ছিফত উল্লা্হর ছেলে হেলাল আহমদ (২৬), গোয়াইনঘাট থানাধীন গুচ্ছগ্রামের ফকরুল ইসলামের স্ত্রী হাসনে আরা (২৮) ও একই থানাধীন মোহাম্মদপুর গ্রামের মৃত সুলতান গাজী আঃ রহিমের মেয়ে পারুল (৪০)।

 

তাদের বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। নং-২৩, তারিখ-২১ সেপ্টেম্বর, ২০২৪।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code