কানাইঘাটে আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

কানাইঘাটে আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী ও স্বেচ্ছাসেবকলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

 

রোববার (২১ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ বাজার থেকে একদল পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

 

অপরদিকে শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা স্বোচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ দুদুকে উপজেলা দিঘীরপাড় ইউনিয়নের ঠাকুরেরমাটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

Manual6 Ad Code

 

গ্রেফতারকৃত এ দুই নেতার বিরুদ্ধে কানাইঘাট থানায় নিয়মিত মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ছাড়াও জানা যায় দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২’র অংশ হিসেবে সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। গত কয়েকদিনে কানাইঘাটে টানা পুলিশি অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এ পর্যন্ত ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code