কানাইঘাটে জাপা নেতা ইউপি মেম্বারের বিএনপিতে যোগদান

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

কানাইঘাটে জাপা নেতা ইউপি মেম্বারের বিএনপিতে যোগদান

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলা জাতীয় পাটির প্রচার সম্পাদক ইউপি সদস্য আব্দুল কাদির বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিতে যোগদান করেছেন।

Manual5 Ad Code

 

বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে ঝিঙ্গবাড়ি ইউনিয়নের হরসিং মাটি গ্রামে সিলেট-৫ আসনে বিএনপি সমমনা জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের খাজুরগাছ প্রতীকের উঠান বৈঠকে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুনের উপস্থিতিতে জাতীয়পাটি নেতা আব্দুল কাদির বিএপিতে যোগদান করেন।

 

এ সময় আব্দুর কাদির মেম্বারকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

যোগদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সুলেমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

 

বিএনপিতে যোগদান করে আব্দুল কাদির বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষার জন্য বিএনপির পতাকা তলে সবাইকে সামিল হতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধির প্রতীক এই কামনা করে তিনি।

 

উল্লেখ্য, আব্দুল কাদির ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code