কানাইঘাটে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

কানাইঘাটে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়- শনিবার বিকেলে থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বড়বতুল ইউপির রায়পুর গ্রামের তবারক আলীর পুত্র এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সফিক আহমদ পঁচাই মিয়াকে (৪৭) ১৫০ পিছ ইয়াবা সহ নিজ গ্রাম থেকে হাতে-নাতে গ্রেফতার করেন থানার এসআই শৈলেস চন্দ্র দাস সহ একদল পুলিশ।

Manual7 Ad Code

 

অপরদিকে পুলিশের পৃথক আরেক অভিযানে কানাইঘাট সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রাম থেকে বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত সমছুল হকের পুত্র বিল্লা হোসেনকে (৩৭) ৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেন থানার এসআই সাইদুল হক সহ একদল পুলিশ।

 

Manual6 Ad Code

ইয়াবা ও মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।

 

Manual5 Ad Code

জানা যায়, দীর্ঘদিন থেকে সফিক আহমদ পঁচাই মিয়া অভিনব পন্থায় এলাকায় ইয়াবা কেচাকেনা করে আসছিল।

 

এদিকে রোববার (১০ মে) দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় এক অভিযান চালিয়ে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় ৬’শ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করেন। এ সময় বিজিবির অবস্থানের টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়।

 

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত পুলিশের মাদক বিরোধী অভিযান চলবে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code