কানাইঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

কানাইঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
পবিত্র ঈদ-ফিতর উপলক্ষে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানের বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এবং অনুদানের অর্থ কানাইঘাটে বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এমপি আবুল হাসানের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অনুদানের অর্থ উপকার ভোগীদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সহ উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঈদুল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ৩৫০পিস শাড়ী, ৫০পিছ ত্রিপিছ, ৫০ পিছ হাজী রুমাল এবং আড়াই শতাধিক অসহায়-গরীবদের মধ্যে জনপ্রতি আড়াই হাজার টাকা করে মোট ৫লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

এ সময় নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন, ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষের আশা-আঙ্খাকা বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচী সহ গবীর খেটে খাওয়া মানুষের জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলো সকল মহলে প্রশংসিত হচ্ছে।

 

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর উপহার সহ নগদ অর্থ বিতরণের মধ্যদিয়ে গরীব মানুষ ভাল ভাবে ঈদ উদযাপন করতে পারবেন। সংসদ সদস্য মুফতি আবুল হাসানের দিক নির্দেশনায় এসব ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়েছে বলে তিনি বলেন।

 

প্রসঙ্গত, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব রটিয়েছিল যে, শুধুমাত্র বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের এলাকায় এসব ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা বিতরণ হচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে তা ছিল মিথ্যা অপ-প্রচার ও গুজব। সারা দেশের ৩’শ আসনে এসব বিতরণ হচ্ছে।

 

(সুরমামেইল/এমআর)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code