সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটেবজ্রপাতে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও চারজন। শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কানাইঘাট পৌরসভার উত্তর দলইমাটি (খেলুরন্দ) গ্রামের তোতা মিয়ার পুত্র নুর উদ্দিন (৬০) ও উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর পুত্র কালা মিয়া (৩০)।
জানা যায়, শনিবার দুপুর থেকে সিলেট জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও হালকা বাতাসের সাথে প্রচন্ড বজ্রপাত হয়। বিকেল ৪টার দিকে বজ্রবৃষ্টির সময় নুর উদ্দিনসহ (৬০) আরও কয়েকজন মিলে গ্রামের ক্ষেতের মাঠে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন নুর উদ্দিন। তার সাথে থাকা আরও ৪ জন বজ্রপাতে জলসে গিয়ে আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
অপরদিকে শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের ক্ষেতের মাঠে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ দেওয়ার সময় বজ্রপাতে কালা মিয়া (৩০) নিহত হন।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি