কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ির চালানসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ির চালানসহ গ্রেফতার ২

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে ৬ বস্তা ভারতীয় শেখ নাসির বিড়িসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual4 Ad Code

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার নয়াতালুকস্থ গাজী বুরহান উদ্দিন সড়কে সিএনজিচালিত অটোরিকশা ভর্তি ভারতীয় শেখ নাসির বিড়িসহ তাদের আটক করা হয়।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কানাইঘাট থানা পুলিশ।

 

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে গোপন সংবাদ পেয়ে থানার এসআই দুর্গা কুমার দেব ও শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট পৌরসভার গাজী বুরহান উদ্দিন সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশী করে ভারতীয় বিড়ির চালান আটক করা হয়।

 

Manual3 Ad Code

এ সময় দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ। তারা হলেন- কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালীনগর গ্রামের আব্দুল খালিকের পুত্র রায়হান উদ্দিন ও সোনারতনপুঞ্জি গ্রামের আব্দুল আহাদের পুত্র রামিম আহমদ।

 

Manual4 Ad Code

জব্দকৃত বিড়ি ও সিএনজি গাড়িসহ গ্রেফতারকৃত দুইজনকে আসামী করে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত এ দুজনকে আদালতে প্রেরণ করা হয়।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code