কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ি ও পিয়াজ আটকসহ আটক ১

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ি ও পিয়াজ আটকসহ আটক ১

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় নাসির বিড়ি ও পিয়াজ আটক করা হয়েছে।

 

Manual4 Ad Code

থানা পলিশের এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়- থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট পৌরসভার বায়মপুর পশ্চিম বাইপস মোড় থেকে একটি অট্রোরিক্সা সিএনজি গাড়ি আটক করে অভিযান চালান। এ সময় গাড়িতে থাকা ভারতীয় ৮ বস্তায় ৩২০ কেজি পিয়াজ সহ ফখর উদ্দিন (২০) নামের এক চোরাকারবারকে গ্রেফতার করে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

অপরদিকে একই দিনে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার যাত্রী ছাউনীর বিপরীত পাশে স্থানীয় কিছু লোকজন ভারতীয় নাসির বিড়ি সহ একটি পিকআপ গাড়ি আটক করেন। খবর পেয়ে থানার এসআই শৈলেশ চন্দ্র দাস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেন। সেখানে পিকআপ গাড়িতে থাকা দুটি বস্তায় ১১ হাজার ৭শত ৬০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি জব্দ করে থানায় নিয়ে আসেন। ভারতীয় পিয়াজ ও নাসিরুদ্দিন বিড়ি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

 

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, থানা পুলিশ, সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আসা ভারতীয় পণ্য সামগ্রী আটকের জন্য নিয়মিত অভিযানে পরিচালনা করে আসছে। পুলিশের এ অভিযান সব সময় অব্যাহত রয়েছে এবং থাকবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code