কানাইঘাটে ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নকলাখালের পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

কানাইঘাটে ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নকলাখালের পুনঃখনন কাজের উদ্বোধন

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার অনুযায়ী সিলেটের কানাইঘাট উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রায় ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যায়ে কানাইঘাট সদর ইউনিয়ন ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উপর দিয়ে ভয়ে যাওয়া নকলাখালের আমরী সুইচ গেইট থেকে কৃষ্ণপুর গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।

Manual7 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপষ চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউপি বিএনপির সভাপতি ও খাল খনন প্রকল্প কমিটির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, প্রকল্প কমিটির সেক্রেটারী ইউপি সদস্য বদরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

Manual6 Ad Code

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নের মধ্যদিয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে নকলা খালের ৩ কিলোমিটার জায়গা পুর্ণ খননের কাজ কানাইঘাটে শুরু হয়েছে, এতে এলাকার অতিদরিদ্রদের কর্মসংস্থানের পথও সুগম হবে।

Manual8 Ad Code

 

খাল খনন কাজের উদ্বোধনকারে নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন মত যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন এর মধ্যেদিয়ে দেশের কৃষি সেক্টরে বিল্পব সাধিত হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচী শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাটের নকলা খালের পুর্ণখনন কাজ আমরা শুরু করেছি এবং কানাইঘাটের প্রতিটি খালের তালিকা আমরা প্রেরণ করেছি, এসব খালের মধ্যে উপযুক্ত খালসমূহের খনন কাজ পর্যায়ক্রমে শুরু হবে। এ খনন কাজ সস্পন্ন হওয়ার মধ্যদিয়ে এলাকার কৃষকরা উপকৃত হবে এবং ধান সহ নানা শাক-সবজি উৎপাদন অনেকাংশ বৃদ্ধি পাবে। পাশাপাশি বর্ষা মৌসুমে এখানকার পাহাড়ী ঢল দ্রুত হাওড়ের দিকে প্রবাহিত হবে এবং ১২মাস পানির প্রবাহ থাকবে। সিডিউল অনুযায়ী প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন কাজ সুষ্টু ভাবে সম্পন্ন করতে এলাকার সবাইকে সহযোগী করার জন্য তিনি আহবান করেন।

Manual5 Ad Code

 

উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন বলেন, বিএনপির প্রতিষ্টা শহীদ জিয়াউর রহমান খাল খনন কর্মসূচী শুরু করেছিলেন। তারই সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্পটি হাতে নিয়েছেন এবং ইতিমধ্যে সারা দেশে কাজ শুরু করেছেন। সেই লক্ষে কানাইঘাটে নকলা খাল খননের কাজ শুরু হয়েছে। আমরা চাই এই খালের খনন কাজ যেন সুষ্টু ভাবে সম্পন্ন হয়।

 

এদিকে নকলা খাল পুর্ণ খনন কাজ ৪৩ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এতে প্রতিদিন যান্ত্রিক বাহন সহ ৫৩৫জন শ্রমিক দৈনিক জনপ্রতি ৫শ টাকা মজুরীতে কাজ করবেন ১লাখ ৬হাজার ২শ ৪০.১৩৬ ঘনমিটার মাটি।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code