কানাইঘাট শ্রমিকলীগ ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

কানাইঘাট শ্রমিকলীগ ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নিয়মিত মামলার আসামী এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতার অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও থানা পুলিশ। বেশ কয়েকজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

সোমবার (৫ জানুয়ারী) দুপুরে থানা পুলিশ কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল লক্ষীপুর গ্রামে এক অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবানকে গ্রেফতার করে।

 

অপরদিকে সিলেট ডিবি পুলিশের সহযোগীতায় কানাইঘাট থানা পুলিশ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট শহর থেকে নিষিদ্ধ ঘোষিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

আইনশৃঙ্খলা বাহিনী ও থানা পুলিশের টানা অভিযানে কারনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে পালিয়ে ভেড়াচ্ছেন বলে জানা গেছে।

 

থানার ওসি আমিনুল ইসলাম জানান, যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। ডেভিল হান্ট ফেজ-২’র অভিযান অব্যাহত রয়েছে এবং তা চলবে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code