কিছু অসাধু ব্যবসায়ীর কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে: এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

কিছু অসাধু ব্যবসায়ীর কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে: এলজিআরডি মন্ত্রী

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের দীর্ঘ লাইন নিয়ে সৃষ্ট পরিস্থিতিকে ‘কৃত্রিম’ আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, “দেশে প্রকৃত তেল সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।”

 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘সরবরাহে কোনো ঘাটতি নেই। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পুরো বিশ্বকে ক্ষতিগ্রস্ত করলেও বাংলাদেশে সে কারণে তেলের সমস্যা সৃষ্টি হয়নি। এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কেউ কেউ অনৈতিক ব্যবসা শুরু করেছেন-তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছেন। এটা কোনোভাবেই দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়।’ তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

বক্তৃতায় মির্জা ফখরুল দেশের উন্নয়নের নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছে দেশ। অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।”

 

Manual1 Ad Code

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে এক বান্ডিল টিন ও তিন হাজার টাকা এবং ৮০ পরিবারকে ছয় হাজার ২৫০ টাকা করে দেওয়া হয়। জেলা পরিষদের পক্ষ থেকে আরও ৭০ পরিবারকে এক বান্ডিল টিন ও ৬০ পরিবারকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া ৮৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।

Manual5 Ad Code

 

সর্বমোট ১৯৫টি মসজিদ, ৮৯টি মন্দির, ৫টি কবরস্থান, ৪টি ঈদগাহ ও ১টি শ্মশানসহ ২৯৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য প্রায় ২০ কোটি টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code