কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুরি, চোরাচালান এবং বালু-পাথর লুটপাট প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

বুধবার (২০ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

 

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, উপজেলা কৃষি অফিসার মো. রাজিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, কালাসাদেক বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আবুল কাসেম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ধ্রুব ভট্টাচার্য,পল্লী বিদ্যুত সমিতির এজিএম মো. মোখলেছুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন মিলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এমরান আলী, কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাস, ইছাকলস ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, তেলিখাল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শিহাব উদ্দিন, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মো. ফয়জুর রহমান, বিজিবির সিপাহী মো.নুর আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চুরি ও চোরাচালান প্রতিরোধে জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিকবৃন্দ প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

 

তিনি বলেন, ভোলাগঞ্জ রোপওয়ের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। স্থলবন্দরের পাশে মহাসড়কে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে শীঘ্রই ড্রেনের ব্যবস্থা করা হবে। সম্প্রতি ধলাই সেতুর পাশে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, অবৈধভাবে কেউ যাতে বালু ও পাথর লুটপাট করতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code