কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর তোলার সময় চাপা পড়ে ফয়জুর রহমান নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি- সংলগ্ন রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর তোলার সময় চাপা পড়ে এ ঘটনা ঘটে।

 

নিহত ফয়জুর রহমান (৩০) কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরাতন মেঘারগাঁও গ্রামের বাসিন্দা।

Manual4 Ad Code



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুর রহমান সোমবার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারি- সংলগ্ন রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করতে গিয়েছিলেন। রাতে বালু খুঁড়তে গিয়ে ধসে পড়ে চাপা পড়েন ফয়জুর রহমান। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করেন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code