গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’র বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

Manual1 Ad Code

 

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ভয়াবহতা ও শহীদদের আত্মত্যাগের কথা গভীর আবেগে স্মরণ করেন। বক্তারা বলেন, আবু সাইদ, মীর মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশের গণতন্ত্রের নতুন সূর্যোদয় হয়েছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

 

অনুষ্ঠানে বক্তারা দ্রুততম সময়ে ‘জুলাই গণহত্যা’র বিচার কার্যকর করার জোর দাবি জানান এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ শিকদার, মো. আসআসুদুর রহমান আল ফারুখ এবং ছাত্র প্রতিনিধি তারেকুর রহমান ইলিয়াস।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সাংবাদিক গোলাম সারওয়ার বিলাল, এনসিপির প্রনব দাস ও কামরুল হাসানসহ আহত যোদ্ধা নুরউদ্দিন, আলমাস আহমেদ, মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন।

 

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

আলোচনা পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানে জৈন্তাপুরে আহত যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের শুরুতে বড় পর্দায় সম্প্রচারিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা বক্তব্য ও বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার সরাসরি সম্প্রচার।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code