সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে গরুর ঘাস নিয়ে নৌকাযোগে ফেরার সময় লোভানদী পড়ে রজনী রাম দাস নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। তবে, রাত ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ হওয়া বৃদ্ধকে উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
নদীতে নিখোঁজ রজনী রাম দাস কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত রাসমণি রাম দাসের ছেলে।
জানা যায়- বৃহস্পতিবার সকালের দিকে ৮৫ বছর বয়সী রজনীরাম দাস প্রতিদিনের ন্যায় নৌকা যোগে লোভা নদীর তীরে ঘাস কাটতে যান। ঘাস কাটার পর তিনি ঘাসগুলো বস্তায় ভরে নৌকায় তোলার সময় লোভানদীতে পড়ে নিখোঁজ হন। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজনসহ রজনী রামের স্বজনেরা লোভা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে কানাইঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় নিখোঁজ রজনী রামকে খোঁজার চেষ্টা করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি