গোলাপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

গোলাপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শানাজ আহমদ বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে যান নিহত যুবক। দাওয়াত খেয়ে অন্য আরেকজনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

 

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এআরকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code