গোলাপগঞ্জে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী আটক

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬

গোলাপগঞ্জে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী আটক

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

 

রোববার (২৪ মে) অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Manual2 Ad Code

এরআগে শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনার মৃত্যু হয়। এরপর থেকে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম পলাতক ছিলেন। এই দম্পতির ৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।



স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে জাহিদুল ইসলাম তাঁর স্ত্রীকে লক্ষ্য করে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী মোহনা। তবে অভিযুক্ত স্বামী মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানান স্থানীয়রা।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জাহিদুল আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে নিহতের স্বজনরা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code